জুড়ীতে উপজেলা তরুণ সংঘের উদ্যোগে ব্যাড মিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

January 15, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামে উপজেলা চত্বর তরুণ সংঘের উদ্যোগে এক ব্যাড মিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় সমাজ সেবক আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলাম জয়দলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলসান আরা মিলি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান, হাজী মাছুম রেজা, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন কমরু, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সমাজ সেকব রাশেদ আলম প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় ২০টি দল অংশ গ্রহন করছে। এছাড়াও ১২ জানুয়ারী সন্ধ্যা ৭টায় মধ্য বেলাগাঁওয়ে হাজী মাছুম রেজা চেয়ারম্যান মোবাইল এন্ড কাপ ব্যাটমিন্টন প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ, উক্ত প্রতিযোগিতায় ১৬টি দল অংশ গ্রহন করছে।
বার্তা প্রেরক

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com