আনুষ্ঠানিক বই বিতরণের মাধ্যমে কমলগঞ্জে বিচারপতি এস কে সিন্হা স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

January 15, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বিনামূল্যের বই বিতরণ করে যাত্রা শুরু হলো বিচারপতি এস কে সিন্হা (সুরেন্দ্র কুমার সিন্হা) স্কুল এন্ড কলেজের।
১৫ জানুয়ারি রোববার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ৪৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে বই তুলে দেন, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিন্হার নামে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।
প্রধান শিক্ষক রাজকান্ত সিন্হার সভাপতিত্বে ও স্কুল বাস্তায়ন কমিটির সদস্য উপেন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভুমি দাতা রবীন্দ্র কুমার সিংহ, মাধবপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য লক্ষী নারায়ণ সিংহ, সাংবাদিক আসহাবুর ইসলাম, যুবলীগ সভাপতি অবনী কুমার সিংহ, মাধবপুর ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য বাবুল কুমার সিংহ, দাতা সদস্য প্রতিনিধি অজিত কুমার সিংহ, স্কুল বাস্তবায়ন কমিটির সদস্য রনজিত কুমার সিংহ প্রমুখ।
মাধবপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে নতুন স্কুল এন্ড কলেজের শুভ সূচনায় বক্তারা বলেন, এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে একটি মাত্র মাধবপুর উচ্চ বিদ্যালয় থাকায় লেখাপড়ার জন্য ধলাইরপার, ভাষানীগাঁও, ভান্ডারীগাঁও, লংগুরপার, পদ্মছড়া চা বাগান, শুকুর উল্ল¬ারগাঁও, শিমুলতলা, শিববাজার, ঝাপেরগাঁও, বদলেরগাঁও, গোবিন্দবাড়ী, কোমলমতি শিশুদের অনেক কষ্ট করেই জীবনের ঝুকি নিয়ে ধলাই নদীর পার হয়ে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করত শিক্ষার্থীরা। ফলে ইচ্ছা থাকাসত্বেও অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের অর্থের অভাবে ও যাতায়াত সমস্যায় বিদ্যালয়ে পাঠাতে পারতেন না। তাই শিক্ষার হার বৃদ্ধি ও মান উন্নয়নের জন্য দীর্ঘদিনের প্রচেষ্ঠায় আজকে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় অত্র অঞ্চলের শিক্ষার্থীরা অকালে শিক্ষা থেকে ঝড়ে পড়বে না। প্রধান বিচারপতি এস কে সিন্হার কারণে এলাকাবাসী গর্বিত এবং তার কারণেই এলাকার মানুষ সারা দেশে সম্মানিত। তার স্মৃতির সম্মানার্থে এলাকাবাসী এস কে সিন্হা স্কুল এন্ড কলেজের নামকরন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com