যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সাথে কমলগঞ্জ প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময়

January 16, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের পৃষ্ঠপোষক ও ট্রাষ্টি তরুণ সংবাদকর্মী নাজমুল ইসলাম ইমনের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভা ১৫ জানুয়ারি রোববার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সভার শুরুতেই প্রেস ক্লাবের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী সংবাদকর্মী নাজমুল ইসলাম ইমনকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, এম, এ, মুক্তাদির, আসহাবুর ইসলাম শাওন, আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার, ছাত্রলীগ নেতা ছায়েম প্রমুখ।
মতবিনিময় সভায় যুক্তরাজ্য প্রবাসী সংবাদকর্মী নাজমুল ইসলাম ইমন কমলগঞ্জ প্রেস ক্লাবের ভবন নির্মাণে আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন এবং প্রেস ক্লাবের ভবন নির্মাণ কাজে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com