কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের আইডি কার্ড বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ ইউসিসিএ সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাও: নুরুল মুত্তাকীন জুনায়েদ, মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টাবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড তুলে দেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে একটি সৌজন্যমূলক আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন