জুড়ীতে সহকারী কমিশনার (ভূমি) পদে বর্ণালী পালের যোগদান

January 25, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বর্ণালী পাল। সম্প্রতি তিনি জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন এ কর্মস্থলে যোগদান করেন।

বর্ণালী পাল ৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডার। তিনি জুড়ীতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি দীর্ঘ ৪ বছর সুনামের সাথে মৌলভীবাজার জেলায় কাজ করেন।


এক প্রতিক্রিয়ায় নবাগত এসিল্যান্ড বর্ণালী পাল জানান, সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করতে চান এবং জুড়ী উপজেলা ভূমি অফিসকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা ভূমি অফিস হিসেবে দাঁড় করাতে চান। তাই তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
এদিকে সম্প্রতি জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের প্রথম দিন বর্ণালী পালকে ফুল দিয়ে বরণ করেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com