কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা মামলা জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মনি সাময়িক বরখাস্ত

January 25, 2017,

আব্দুর রব॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।
১১ জানুয়ারী স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। মনির বিরুদ্ধে জনৈক কলেজছাত্রীর শ¬ীলতাহানী ও জোরপুর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ার পর সংশি¬ষ্ট মন্ত্রনালয় তার বিরুদ্ধে শাস্তিমুলক এ ব্যবস্থা গ্রহণ করে।
জিআর ৬৩/১৬ নং মামলা সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ২০১৫ সালের ২৮ নভেম্বর সালিশ বিচারের সুত্রধরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের জনৈক গৃহবধুর (কমলা বেগম) বাড়িতে যান। কৌশলে সেখানে রাত্রিযাপন করে গৃহবধুর কলেজ পড়–য়া মেয়ের শ¬ীলতাহানী ঘটান ও ধর্ষনের চেষ্টা করেন। এঘটনায় গৃহবধু ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন জনের কাছে ধরনা দিয়েও ন্যায়বিচার না পেয়ে অবশেষে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
জেলা প্রশাসক জানান, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলার তদন্ত প্রতিবেদন আদালতে গৃহীত হওয়ার পর সংশি¬ষ্ট মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com