জুড়ীতে বিদ্যালয় থেকে টাকা ও বই চুরি
February 8, 2017,
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলায় আদর্শ শিশু শিক্ষা একাডেমি নামের একটি বিদ্যালয়ে চুরি হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের জুড়ী-বড়লেখা সড়কের বাছিরপুর এলাকায় আদর্শ শিশু শিক্ষা একাডেমি অবস্থিত।
৮ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা শেষে শিক্ষকেরা তালা দিয়ে চলে যান। বৃহস্পতিবার সকালে শিক্ষকেরা সেখানে এসে প্রধান শিক্ষকের করে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষে ঢুকে টেবিলের ড্রয়ারে রাখা ২২ হাজার টাকা, ২২ সেট নতুন বইসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়নি। এ অবস্থায় শিক্ষকেরা বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি চলে যেতে বলেন।



মন্তব্য করুন