এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যেগে শিক্ষা সামগ্রী বিতরন

March 2, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসায় আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২ মার্চ বৃহস্পতিবার দুপুরে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি এপেঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অতীত সভাপতি হারিস মোহাম্মদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য বদরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য তাহের আহমদ আজিম, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নাজিম উদ্দিন মানিক, কুইয়া ছড়া দারুল উলুম দাখিল মাদরাসার সুপার আব্দুল সুমিত আহমদ, অত্র মাদরাসার সুপার আবুল হোসেন আজাদ । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মহরম মজুমদার, সহকারী শিক্ষক আব্দুল কাদির, শিক্ষিকা শিক্ষিকা আকলিমা বেগম, জামিলা আক্তার প্রমুখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com