জুড়ীতে জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য এপেক্সিয়ানদের সংবর্ধনা

March 2, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বদরুল ইসলাম, তাহের আহমদ আজিম, আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য বিদায়ী সভাপতি এপেঃ হারিস মোহম্মদ ও বর্তমান সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম-কে এক সংবর্ধনা প্রদান করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন মানিকের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী মহরম মজুমদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের জুড়ী উপজেলার ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য বদরুল ইসলাম, ৩ নং ওয়াডের নবনির্বাচিত সদস্য তাহের আহমদ আজিম, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য বিদায়ী সভাপতি এপেঃ হারিস মোহম্মদ ও বর্তমান সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, কুইয়া ছড়া দারুল উলুম দাখিল মাদরাসার সুপার আব্দুল সুমিত আহমদ, অত্র মাদরাসার সুপার আবুল হোসেন আজাদ । আরও উপস্থিত ছিলেন তৈমুছ আলী, আব্দুল খালিক শওকত, মাহমদ আলী, মজির উদ্দিন, আসুক উদ্দিন, জামাল আহমদ, আবুল হাসেম, অত্র মাদাসার সহকারী শিক্ষক আব্দুল কাদির,শিক্ষিকা আকলিমা বেগম, জামিলা আক্তার প্রমুখ। পরে সংবর্ধিত ব্যাক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com