জুড়ীতে মহিলা ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেফতার ২
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ইয়াবাসহ জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুসনা বেগম (৪০) ও তার স্বামী উপজেলা বিএনপি নেতা মোস্তাকিম হোসেন বাবুল (৫৪) কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
৩ মার্চ শুক্রবার রাত ১০ টায় জুড়ী থানার অফির্সার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ সহ ভূয়াই বাজার সংলগ্ন ইউপি সদস্য রুসনা বেগম ও স্বামী বিএনপি’র নেতা মোস্তাকিম হোসেন বাবুলের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ২২ হাজার ৫০০শত টাকা। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ভূয়াই বাজার সংলগ্ন ইউপি সদস্যের বাড়ীতে উপজেলার বিভিন্ন এলাকার যুবক ছেলে আনাগুনা লক্ষ করায় সন্দেহ করা হয়। তার ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য রুসনা বেগমের সাথে আলাপ কালে তিনি বলেন, ইয়াবা গুলি কিভাবে আমার ঘরে এসেছে আমি জানিনা। তবে কয়েক মাস আগে আমি একজন মদ ব্যবসায়ীকে মদসহ পুলিশের হাতে ধরিয়ে দেই। সেই মদ ব্যবসায়ীর পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়েছে। গত কাল শুক্রবার আমি ও আমার স্বামী আমাদের এলাকার এক বিয়েতে যাই সেই সময়ে নিশ্চিতপুর গ্রামের আব্দুল হামিদ এর পুত্র ইমরান আমাদের বাড়ীতে টিভিতে খেলা দেখতে আসে। কিন্তু ওই ছেলে আমার বাড়ীতে আর কখনো আসেনি। আমাদের সন্দেহ ওই ছেলের মাধ্যমেই ওই ইয়াবা গুলো আমার ঘরে রাখা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) রওশনুজ্জামান সিদ্দিকী জুড়ী নিউজকে বলেন, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের জুড়ী উপজেলায় জীরো টলারেন্সে আনার জন্য গত ফের্রুয়ারি মাসে উপজেলার ৬টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন কে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করি। কিন্তু দুঃখের বিষয় আজ যিনি ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন ওই মতবিনিয়ম সভায় তিনি আসেন নি। আমরা চাই পুলিশের পাশা পাশি চেয়ারম্যান, ইউপি সদস্য, সমাজের সকল শ্রেনীর মানুষ এক সাথে হয়ে মাদকের বিরোদ্ধে কাজ করেতে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে এদেশে চেহারা রাতারতি পাল্টে দিতে পারবে। তিনি আরো বলেন, জেলার কোথাও যদি কেউ মাদক ব্যবসায় জড়িত বা সেবন করে তাদেরকে প্রতিহত করতে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন