জুড়ীতে সরকারি জায়গার গাছ কর্তন
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের জুড়ী শহরের পোস্ট অফিস রোডে রেল লাইনের পাদদেশ থেকে সরকারি জায়গার ১১টি বড় বড় গাছ কর্তন করে নিয়েছে কে বা কারা। প্রকাশ্য দিবালোকে গাছ কর্তন করলেও বাধা দেবার কেউ ছিল না। তবে রেল লাইনের পাশে বসবাসকারী বাসিন্দারা জানায়, প্রতিবাদ করতে গেলে গাছ কর্তন কারীরা তাদের ধমক দিয়ে বলে, “কয়দিন থাকি থাকো ইনো, আমরা আওমীলীগের লোক”।
৩ মার্চ শুক্রবার বিকেলে এমনটিই বলেছেন ওই স্থানের বাসিন্দারা। জুড়ী রেঞ্জ-১ এর সদর বিটের দায়িত্বে নিয়োজিত ফরেস্টার শ্যামল রায়, এফ.জি মোতাছ্ছির চৌধুরী যখন সংবাদ পেয়ে কাটা গাছের মোথাগুলো দেখে স্থানীয় বাসিন্দাদের নিকট জানতে চাইলেন, কারা এ গুলো কেটেছে? তখন তারা জানায়, আমরা তাদেরকে চিনিনা, তারা বলেছে-‘আমরা আওমীলীগের লোক’। ১১টি গাছের মধ্যে ৫টি ফলজ আম, ২টি জাম ও অন্যান্য প্রজাতির আরও ৪টি গাছ। উল্লেখ্য, কুলাউড়া-শাহবাজপুর রেল লাইনের শত শত মূল্যবান গাছ অরক্ষিত থাকায় যে অজ্ঞাত নামাদের ইশারায় অজ্ঞাত স্থানে চলে যাচ্ছে তার হিসেব রাখছে কে?



মন্তব্য করুন