জুড়ীতে অবৈধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
March 8, 2017,
আব্দুর রব॥ জুড়ী সীমান্তের ফুলতলা বিজিবি ৬ মার্চ সোমবার রাতে সীমান্তের ডাকটিলা নামক স্থান থেকে ১০০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে বিজিবি জব্দ ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটেলিয়ন সুত্রে জানা গেছে, ফুলতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মামুনের নেতৃত্বে সোমবার রাত সাড়ে বারটায় অভিযান চালিয়ে সীমান্তের ১৮২৭ নং মেইন পিলার এলাকার বাংলাদেশ অভ্যন্তরের ডাকটিলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ মাদকের বাজার মূল্য দেড় লাখ টাকা বলে জানা গেছে।



মন্তব্য করুন