জুড়ী ছোটধামাই হাইস্কুলে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারপত্র বিতরণ ও সভা

March 8, 2017,

আব্দুর রব॥ জুড়ী উপজেলার ছোটধামাই উচ্চ বিদ্যালয় হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে গণ-সচেতনতার লক্ষ্যে প্রচারণা অভিযান চালানো হয়।
৭ মার্চ মঙ্গলবার এ উপলক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার সিংহের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বাল্যবিয়ে প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যৃগান্তরের সাংবাদিক আব্দুর রব। প্রধান আলোচক ছিলেন জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি জাকির হোসেন মনির, শিক্ষার্থী অভিভাবক ভাগ্যসিংহ, সিনিয়র শিক্ষক সমরজিৎ সিংহ, শিক্ষিকা সাজনা বেগম, জুড়ী উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয়কারী কামরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, বাবুল আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com