জুড়ীতে সততা সংঘের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

March 10, 2017,

জুড়ী প্রতিনিধি॥ সারা দেশের মত মৌলভীবাজারের জুড়ীতে সততা সংঘের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে ও জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ মার্চ সকাল ৯টায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার সততা সংঘের প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের শপত বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মো. মাহবুবুর রহমান।


শপত বাক্য পাঠ শেষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে সততা সংঘের শিক্ষার্থী-শিক্ষক ও অতিথিদের অংশগ্রহনে একটি বিশাল বর্ণাঢ্য দুর্নীতি বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী মানববন্ধন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বর্ণালী পাল, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বীত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারি পরিচালক এরশাদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী সফিক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com