মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানকে কমলগঞ্জে সংবর্ধনা
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ায় জেলা পরিষদ সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১১ মার্চ শনিবার বিকালে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের আদকানী নতুন বাজার আল ফালাহ জামে মসজিদ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান।
হাজী নিয়ামত উল্লাহ এর সভাপতিত্বে ও সাদেক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ পৌর সভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিম, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, উসমান আলী মাদ্রাসার সুপার আহমদ আলী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সাংবাদিক সাব্বির এলাহী, আহসাবুর ইসলাম শাওন। বক্তব্য রাখেন আদমপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইয়া, আদমপুর ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রনজিত অধিকারী, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাইয়ুম বক্ত, কাজী মুজিবুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন