কমলগঞ্জ স্কুল পর্যায়ে ভলিবল প্রশিক্ষন ও সনদ বিতরণ

March 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৬-১৭ইং এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার অনূর্ধ-১৬বালকদের ভলিবল প্রশিক্ষন ও সনদ বিতরন অনুষ্ঠান ১৫ মার্চ বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলার এ,এটি,এম,বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ,এটি,এম,বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান মিহির ধর চৌধুরী এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন সনদ ও পুরস্কার বিতরন করেন এ,এটি,এম,বহুমুখি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। বক্তব্য রাখেন ভলিবল প্রশিক্ষক দেবব্রত পাল ও কমল অধিকারী। মাসব্যাপী ভলিবল প্রশিক্ষনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন বালক অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com