কমলগঞ্জের শমশেরনগরে দুই ব্যবসায়ী নেতার মৃত্যুতে এক ঘন্টার জন্য সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

March 16, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে বণিক কল্যাণ সমিতির সাবেক দুই বারের সভাপতি সারওয়ার আহমদ বকুল ও পপুলার ফামের্সীর মালিক জনপ্রিয় ব্যক্তি বিমল দেব কাননুজ্ঞ এর মৃত্যুতে বৃহস্পতিবার ১৬ মার্চ বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার জন্য শমশেরনগর বাজারের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে মৃত্যুবরণ করেন শমশেরনগরে বণিক কল্যাণ সমিতির সাবেক দুই বারের সভাপতি সারওয়ার আহমদ বকুল এবং গত মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় শমশেরনগর পপুলার ফামের্সীর মালিক বিমল দেব কাননুজ্ঞ (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিনে দুই ব্যবসায়ীর মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে আসে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক (বাবুল) বলেন, একই দিনে দুইজন জনপ্রিয় ব্যবসায়ীর মৃত্যুতে এলাকাবাসীর সাথে ব্যবসায়ীরাও শোকার্ত। ব্যবসায়ীদের সবার ইচ্ছে ছিল এক ঘন্টা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা নিবেদন করা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com