কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শমশেরনগনে আনন্দ মিছিল
March 16, 2017,
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের রিপুল-সজীব পরিষদের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শমশেরনগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বৃহষ্পতিবার সকাল ১১টায় সুজা মেমোরিয়াল কলেজ থেকে শমশেরনগর ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা এবিএম আরিফুজ্জামান অপু, গোপাল বর্মা মনি, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. নাহিদুল হক জনি, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রাজু, মো. রাহাত আহমদ রাসেল, মো. ফয়জুর রহমান টিপু প্রমুখ।



মন্তব্য করুন