কাব স্কাউটে কমলগঞ্জের অর্ণব দত্ত শাপলা কাব এ্যাওয়ার্ড (প্রধানমন্ত্রী এ্যাওয়ার্ড)-এ মনোনিত

March 20, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার বাঁধন মুক্ত কাব স্কাউট দলের অর্ণব দত্ত কাব স্কাউট শাখার সর্বোচ্চ পুরস্কার হিসাবে ২০১৬ সনের শাপলা কাব এ্যাওয়ার্ড (প্রধানমন্ত্রী এ্যাওয়ার্ড)-এ মনোনিত হয়েছে।
জানা যায়, অর্ণব দত্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বি এ এফ শাহীন কলেজ থেকে ২০১৬ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেছিল। সে শাহীন কলেজের শিক্ষার্থী হলেও উন্মুক্ত হিসাবে বাঁধন মুক্ত কাব স্কাউট দলের একজন সদস্য হিসাবে স্কাউট জাম্বুরীতে অংশ গ্রহন করে। কমলগঞ্জ উপজেলার প্রথম সেরা কাব স্কাউট হিসাবে অর্ণব দত্ত মনোনিত হয়েছে। অর্ণব দত্ত কমলগঞ্জ উপজেলার পতনউষার বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী রানী দে ও বড়লেখ্ াশাখা এন সি সি ব্যাংকের ব্যবস্থাপক অজয় কুমার দত্তের ছেলে। ১৫ মার্চ সেবা কাব স্কাউটের ফলাফল ঘোষণা করা হয়।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ অর্ণব দত্তের সেরা এ্যাওয়ার্ডে মনোনিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কমলগঞ্জবাসী এজন্য গর্বিত। আগামীতে অর্ণব দত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ্যাওয়ার্ড গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com