জুড়ীতে ভারতীয় মদ উদ্ধার
March 20, 2017,
বড়লেখা ও জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ৪৪ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মদগুলোর সিজার মূল্য ৬৬ হাজার টাকা।
২০ মার্চ সোমবার দুপুরে মদগুলো মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. সিদ্দিকুর রহমান নেতৃত্বে সোমবার ২০ মার্চ রাত ১টার দিকে সীমান্তের মেইন পিলার ১৮২৭/৬-আরবি হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাকটিলা নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন। সোমবার দুপুরে জব্দ মদগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির ভারতীয় মদ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।



মন্তব্য করুন