জুড়ীতে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

March 25, 2017,

কুলাউড়া অফিস॥ মৌলভীবাজরের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মহিলা মেম্বার ও তার স্বামী ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা করা হয়। এলাকাবাসীর উদ্যোগে ২২ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার ভূয়াইবাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়। পুলিশ বাদি হয়ে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।
এলাকার প্রবীন মুরব্বি ক্বারী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা হোসাইন মোঃ শিপু’র পরিচালনায় উক্তপ্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমাজসেবক হাজী আব্দুল গাফ্ফার মিয়া, সদ্যকারামুক্ত জায়ফরনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোশনা বেগম ও তার স্বামী কারামুক্ত ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, প্রবীন মুরব্বি ফাতির মিয়া, আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, প্রভাষক নুরুল হক, প্রাক্তন শিক্ষক জিতেন্দ্র চন্দ্র দাস, ইউপি সদস্য ফজলুর রহমান (কালা), ডাঃ এমএ এলাইচ, যুবলীগ নেতা জহুরুল হক, বাবর আহমদ ও জাকির হোসেন মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com