ত্রাণ বিতরণে অনিয়ম হলে সাথে সাথে শাস্তি: সেতুমন্ত্রী

May 9, 2017,

এমদাদুল হক॥ মৌলভীবাজারের জুড়ীতে দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হাকালুকি হাওরাঞ্চলে দূর্গত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়ম হলে সাথে সাথে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার ৯ মে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত “ত্রাণ বিতরণী অনুষ্ঠান ও মতবিনিময়” সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেতুমন্ত্রী বলেন, অকাল বন্যায় অত্রাঞ্চলের প্রায় ৩৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। মাত্র ৬শ লোকের মাঝে ত্রাণ বিতরণ করছি। এটা অব্যাহত থাকবে। প্রতিটি কৃষক বর্তমান সরকারের পক্ষ থেকে ত্রাণসহ পূনর্বাসনের সুযোগ পাবে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, এসেছি একমাত্র দুঃখী ও অসহায় মানুষের কথা শুনতে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি স্বচক্ষে অত্রাঞ্চলের কৃষকদের দূরাবস্থা দেখতে সরেজমিন এসেছি। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। এ সরকার সবসময়ই জনগনের পাশে থাকে এবং থাকবে। কিন্তু ওরা (বিএনপি) শুধু ফটোসেশনের জন্য আসে এবং ভালো কাজের বদনাম ছড়িয়ে বেড়ায়। তাদের কাজই হল দূর্নীতি করা।
মৌলভীবাজার জেলা প্রসাশক (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এমপি আলহাজ্ব শাহাব উদ্দিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহম্মদ হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com