কমলগঞ্জে সেলাই মেশিন বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাকাত ফান্ডের অধীনে প্রশিক্ষত ৯ জন মহিলার মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। জাকাত ফান্ডের অধীনে সেলাই মেশিন বিতরণ ও জাকাত তহবিল গঠন সম্পর্কিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সেলাই মেশিন বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন শমশেরনগর মিশনের পরিচালক ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও খাইরুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আইডিয়াল কে জি স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান, বিএএফ শাহীন কলেজ শমশেরনগরের ধর্মীয় শিক্ষক মাওলনা মিজানুর রহমান, শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা এ কে এম খলিলুর রহমান। ইসলামী ফাউন্ডেশন শমশেরনগর কার্যালয় সূত্রে জানা যায়, বিগত ৪ মাস বিভিন্ন এলাকার দরিদ্র দুঃস্থ ৬০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক এসব মহিলাদের মাঝ থেকে বাছাই করে অতি দরিদ্র ৯জনকে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন প্রদান করা হয়। সরকারীভাবে গৃহীত জাকাত তহবিল থেকে এসব দুঃস্থ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়।



মন্তব্য করুন