কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে ও বিদ্যালয়কে মডেল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, এসএসসি ও পিটিএর সভাপতি ও সদস্যদের অংশ গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৮ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা সদরে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীম। প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, মো: ওমর ফারুক ও জয় কুমার হাজরা।
প্রশিক্ষণের মূল পরিকল্পনাকারী কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন ও ঝড়ে পড়্ ারোধে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সব ধরনের সহযোগিতা করছে। এখন স্থানীয়ভাবে বিদ্যালয় এসএসসি (পরিচালনা কমিটি), পিটিএ (শিক্ষক অভিভাবক কমিটি) কমিটির সাথে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের সমন্বয় করে বিদ্যালয়ের প্রতি একটু নজর রাখলে বিদ্যালয়গুলো এক একটি মডেল বিদ্যালয়ে রুপ নিবে। প্রথম পর্যায়ে এ জন্য কমলগঞ্জের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় বাছাই করে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি ও পিটিএর সভাপতি ও সদস্য সমন্বয়ে ১২০ জন প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন এসএমসি ও পিটিএর কমিটির দায়িত্ব কর্তব্য সম্পর্কে ও একটি বিদ্যালয় কিভাবে মডেল বিদ্যালয়ে রুপান্তরিত করা যায় এসব বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহনকারীদের কাছে উপস্থাপন করা হয়ে।
প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কমলগঞ্জে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের সিদ্ধান্ত নিয়ে এডিপির অর্থায়নে এসব কর্মসূচি করতে হচ্ছে। তিনি আরও বলেন, আগামীতে এর সুফল পাওয়া যাবে।



মন্তব্য করুন