কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

May 27, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলার ১৫১ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বালক ও বালিকাদের মধ্যে পৃথক পৃথক ভাবে দুই টিমের লীগ পর্যায়ের খেলা পূর্বে সম্পন্ন হয়েছে।
২৫ মে বৃহষ্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com