এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ৮ম পালাবদল ও ১০ বছর পূর্তি উদযাপন

May 28, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ৮ম পালাবদল ও ১০ বছর পূর্তি উদযাপন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এপেঃ নুরুল ইসলাম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বুধবার সন্ধ্যা ৭টায় বিজিবি ক্যাম্প চত্তর হাজী ফজলুর রহমান মার্কেটে অনুষ্ঠিত সভায় ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ এর সভাপতিত্বে পালাবদল কমিটির চেয়ারম্যান এপেঃ আলহাজ্ব আজিজুর রহমান এর উপস্হাপনায় ১ম অধিবেশন শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে ডিজি-৪ এডঃ এপেঃ মিছবাহুর রহমান শপথ পাঠ করার মধ্য দিয়ে ২০১৭ সালের প্রেসিডেন্ট এপেঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গুলশান আরা মিলি। বিশেষ অতিথি ছিলেন সিলেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও লাইফ গভর্নর এপেঃ এডভোকেট একেএম সমিউল আলম, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল ও লাইফ মেম্বার এপেঃ এমদাদুল ইসলাম ভুট্রু, টি এন খানম সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল ও লাইফ মেম্বার এপেঃ ফরহাদ আহমদ।
সম্মানীত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সসভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী টাইমস্ অনলাইন পত্রিকার উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী টাউন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, ন্যাশনাল অফিশিয়াল এপেঃ ইফতেখার মনি, ন্যাশনাল অফিশিয়াল এপেঃ এডঃ মাসুম আহমদ, এপেঃ আব্দুল আজিজ, এপেঃ জুয়েল রানা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এম এম শামছুল ইসলাম, জুড়ী টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সুমন।
উপস্হিত ছিলেন মৌলভীবাজার ক্লাবের প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, অতিত সভাপতি এপেঃ শহিদুল ইসলাম তনয়। চলতি পালাবদল মরহুম এপেক্সিয়ান নুরুল ইসলামের নামানুসারে নুরুলএপেক্স নামকরন করা হয়।
অনুষ্টানে মরহুম এপেঃ নুরুল ইসলামকে মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। তার পক্ষে তার বড় ছেলে শহিরুল ইসলামের হাতে তুলে দেয়া হয় মরনোত্তর সম্মাননা স্বারক।
সভা শেষে এক দোয়া পরিচালনা করেন জুড়ী জালালীয়া হাঃ দাখিল মাদ্রাসার সুপার মাঃ এম এ মকসুদ জুনেদ। সভায় ১ জন ক্যান্সার রোগীকে ২৫কেজি, ১০ জন কে ১০ কেজি করে চাউল এবং জালালীয়া মাদ্রাসায় ২ টি বোর্ড সার্ভিস প্রদান করা হয়। অনুষ্টান স্পন্সর সহযোগী ছিলেন কাতারস্হ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com