পুর্বজুড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
May 29, 2017,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পুর্বজুড়ী ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণার সভা ২৮ মে রোববার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি।
ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ৪০ লাখ ৫২ হাজার ৭শ’ ১৯ টাকা আয়, ৪০ লাখ ১ হাজার ২শ’ ১৯ টাকা ব্যয় ও ৫১ হাজার ৫শ’ টাকা উদ্বৃত্ত ধরে ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউপি সচিব আবু শাহীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী ইউএনও মিন্টু চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, ছোটধামাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর চন্দ্র সিংহ, প্রধান শিক্ষক বিরেশ চন্দ্র পাল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমূখ।



মন্তব্য করুন