কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে বার্ষিক বাজেট ঘোষনা
May 31, 2017,
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদে ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষনা করা হয়।
বুধবার ৩১ মে দুপুর ১২টায় পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু ২০১৭-২০১৮ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৮০ লাখ ৮৫ হাজার ৩৭৫ টাকার লিখিত বাজেট ঘোষনা করেন। কর, সরকারী অনুদান, উন্নয়ন ও রাজস্ব থেকে আয়ের উৎস বলে জানান ইউপি চেয়ারম্যান।



মন্তব্য করুন