কমলগঞ্জের রহিমপুর ও মুন্সীবাজারে ইফতার সামগ্রী বিতরন
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার দরিদ্র কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যদ্রব্য এবং ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ৩১ মে বুধবার বেলা ১২ টায় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন ট্রাষ্ট সভাপতি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার। ট্রাষ্ট সহ-সভাপতি আবেদ হোসেন চৌধুরী টিপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ইউপি সদস্য শফিকুর রহমান, ট্রাষ্ট সহ-সভাপতি মিজানুর রহমান তরফদার, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক। অনুষ্ঠানে দুই ইউনিয়নের দেড় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।



মন্তব্য করুন