কমলগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

June 6, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী বিদ্যানন্দিনী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেটরতœ এস, এম জাকির হোসাইনের এর নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুল ইসলাম মিসবাহ এর উদ্যোগে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর অংশ হিসাবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পতনউষার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমসেদ আলী, শামসুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মিতুল খান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবু সুন্না, ছাত্রনেতা কামরান, শরীফ, হৃদয়, রাকিব, আমিন, মুসা, জাহাঙ্গীর, নেপুল প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com