জুড়ীতে চা বাগানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

June 6, 2017,

বিশেষ প্রতিনিধি॥ চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সচেতন করার লক্ষ্যে জুড়ী উপজেলার এনবিনটিলা চা বাগানে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০১৭। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সক্ষমতা প্রকল্পের আয়োজনে এবারের পরিবেশ দিবসের মূল শ্লোগান ছিলো “প্রানের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে”।

৫ জুন সোমবার সকালে এনবিনটিলা চা বাগান মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় হল রুমে সক্ষমতা প্রকল্পের ফিল্ড এনিমেটর রিগান লাংছিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কারিতাস সক্ষমতা প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখর আজিম, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, এনবিনটিলা চা বাগান মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিদ্যা সাগর কুর্মি, সুব্রত কুমার পাল, মুর্শেদ আহমদ, শিউলী বেগম, স্বর্নালী রুদ্র পাল, ডাকটিলা উদীয়মান ক্লাবের সভাপতি রাজকুমার কুর্মি। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com