কমলগঞ্জে বন্যা দূর্গতদের পাশে উপজেলা যুবলীগ

June 7, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ টানা বর্ষন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ়ল ও ধলাই প্রতিরক্ষা বাঁধে সৃষ্ট ভাঙ্গনে অকাল বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ দূর্ভোগে কবলিত।
৫ জুন  সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যা দূর্গত এলাকায় সরকারী কোন সাহায্য  বরাদ্দ করা হয়নি। এ অবস্থায় কমলগঞ্জ উপজেলা যুবলীগ শুকনো খাবার নিয়ে  প্রায় দেড় হাজার বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার উপজেলা যুবলীগের আাহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের নেতৃত্বে উপজেলা যুবলীগের একটি টিম দিনব্যাপী উপজেলার আলীনগর, আদমপুর, ইসলামপুর, পতনউষার, মুন্সীবাজার ইউনিয়ন ও পৌরসভার বন্যাকবলিত এলাকায় গিয়ে সারাদিন ধরে চিড়া, গুড়, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করে।
কমলগঞ্জ উপজেলা যুবরীগেল আহবায়ক ও পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ জানান, বন্যা দূর্গতদের মধ্যে সরকারী সাহায্য অবশ্যই পৌছঁবে তবে সে অপেক্ষা না করে দুর্গতদের দূর্ভোগ লাঘবে আমরা ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪শত পরিবারকে মাথা পিছু ১কেজি চিড়া,আধাকেজি গুড়, মোমবাতি ও দিয়াশলাই প্রদান করছি। বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, পতনউষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী  তওফিক আহমেদ বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ, আব্দুল মালিক বাবুল, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা হারুন আহমেদ, নিয়াজ মুর্শেদ রাজু, জহির আলম নান্নু, আলাল মিয়া, ময়নুল খান, লায়েক খান, শামসুর রহমান, আবুল বশর জিল্লুলসহ উপজেলা ও বিভিন্ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com