কমলগঞ্জে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হবে ১১ জুন রোববার। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে অবস্থিত স্কুল এন্ড কলেজটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুপুর ১ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহা স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্টান শিক্ষামন্ত্রী ও ভারতীয় হাই কমিশনারের আগমনকে কেন্দ্র করে কমলগঞ্জে এখন কঠোর নিরাপত্তার পাশাপাশি সাজ সাজ রব বিরাজ করছে। অতিথিদের স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তোরন, ব্যানার, ফেষ্টুনে ছেয়ে গেছে। উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান এ, কে এম গোলাম কিবরিয়া তাপাদার, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান সহ অনেকে। অপরদিকে একই দিন দুপুর ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ এবং তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট এর ভিত্তিপ্রস্তর করা হবে । তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা ও ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। অপরদিকে ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাটের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। সন্ধ্যা ৭ টায় মনিপুরি ললিতকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।



মন্তব্য করুন