বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন জালালাবাদ এসোসিয়েশনের নাসির উদ্দিন আহমেদ মিঠু
জুড়ী প্রতিনিধি॥ হাকালুকি হাওর পারের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খবর পেয়ে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন।
এরই ধারাবাহিকতায় ৭ জুন বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাকালুকি হাওর পারের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাকালুকি হাওর পারের বন্যাদুর্গত এলাকায় কছেশ দিনের মধ্যেই আমাদের জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরন করবো।



মন্তব্য করুন