জুড়ীতে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
June 11, 2017,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক জুড়ী শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন বৃহস্পতিবার ব্যবস্থাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আয়াজ উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা হাজী আদর উদ্দিন, ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, ব্যবসায়ী আজমল আলী, বদরুল হোসেন, ডাঃ মুসফিক চৌধুরী, ফারুক আহমদ প্রমুখ। ইফতার মাহফিলের আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।



মন্তব্য করুন