কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদের অর্থায়নে মাঝে ত্রাণ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১২ জুন সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার জেলঅ পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
কমলগঞ্জ পৌরসভারন মেয়র মো. জুয়েল আহমরেদর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ হাসান আহমদ জাবেদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, মামুনুর রশীদ, রাকিবা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, আনসার শোকরানা মান্না, মোছাঃ আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারকে খাদ্যসামগ্রী, ১০ পরিবারকে ১০ বান্ডিল ঢেউটিন ও ২ জন নারীকে জেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়।



মন্তব্য করুন