কমলগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশের মৌলভীবাজার সিডিপির উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১২ জুন বেলা ১২টায় সংস্থার মৌলভীবাজার সিডিপির কনফারেন্স হলে মিশু পরিষদ সভাপতি মইনুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইর্বাস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার, সাংবাদিক শাব্বির এলাহী, একাডেমিক কাউন্সিলের সদস্য আব্দুল মোমিন, গৌতম ওঝা, কোÑঅপারেটিভ সদস্য মিনারা বেগম ও সিআরপি সদস্য মমতাজ বেগম।
সুপ্তিমণি দেবীর সঞ্চালনায় অনূষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইর্বাস প্রতিনিধি মর্নিংটন ¤্রাে,একে বাংলা স্কুলের শিক্ষক সুব্রত দাস ও ইয়ুথ কাউন্সিলের চেয়ারপার্সন আমিনা আক্তার। সবশেষে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন