হাকালুকি হাওরের বন্যাদুর্গত এলাকায় বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার ত্রান বিতরণ

June 13, 2017,

জুড়ী প্রতিনিধি॥ হাকালুকি হাওর পারের বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন সংযুক্ত আরব আমিরাতের গ্রীণ সিটি আল-আইন বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থা।
সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর পারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খবর পেয়ে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরন কর্মসূচী হাতে নেন সংযুক্ত আরব আমিরাতের গ্রীণ সিটি আল-আইন বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থা।
এরই ধারাবাহিকতায় ১২ জুন সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি সৈয়দ আব্দুর রফিক নাজমুর মাধ্যমে হাকালুকি হাওর পারের বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় নৌকা যোগে ত্রাণ বিতরন করেন জুড়ী টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সুমন। ত্রাণ বিতরনের পাশাপাশি বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ফ্রি ঔষধ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com