লাউয়াছড়ায় খাসিয়াদের প্রতিরোধের আগর গাছ নিতে পারেনি
কমলগঞ্জ প্রতিনিধি॥ মঙ্গলবার ১৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর আগর বাগান থেকে একটি বড় আকারের আগর গাছ কেটে ফেলেছিল সশস্ত্র সংঘবদ্ধ গাছচোরচক্র। দ্রুত লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া সদস্যদের প্রতিরোধের মুখে দীর্ঘ সময় মুকেঅমুখি অবস্থান করেও বোর রাতে অবশেষে কাটা আগর গাছটি ফেলে চয়ে যায় গাছ চোরচক্রটি। কেটে ফেলে আগর গাছটি বন বিভঅগের জিম্মায় রয়েছে।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি ও বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কমপক্ষে ৩০ সদস্যের সশস্ত্র একটি গাছ চোরচক্র লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রবেশ পথের সামনের আগর বাগানে প্রবেশ করেছিল। গাছ চোরচক্রটি আগর বাগান থেকে একটি বড় আকারের আগর গাছ কেটে ফেলে। গাছ পড়ার শব্দ শুনে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির পুরুষ সদস্যরা তাদরে লাইসেন্সধারী বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে। এসময় গাছ চোরচক্র ও খাসিয়া সদস্যরা প্রায় দেড় দুই ঘন্টা মুখোমুখি অবস্থান নেয়। বিষয়টি খাসিয়ারা সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সহ-ব্যবস্থাপনা বিভাগ) তবিবুর রহমানকে মুঠোফোনে অবহিত করলে তিনিও রাতে ঘটনাস্থল আসেন। অবশেষে ভোর রাতে গাছ চোরচক্রটি কেটে ফেলা লক্ষাধিক টাকা মূল্যের আগর গাছটি ফেলে রেখে চলে যায়।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী বলেন, অনেকটা জীবন বাজি রেখে খাসিয়া সদস্যরা আগর গাছ চুরি প্রতিহত করেছে। উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধলে বেশ হতাহতের মত ঘটনাও ঘটে যেত।
সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সহ-ব্যবস্থাপনা বিভাগ) তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি যখন খাসিয়াদের কাছ থেকে সশস্ত্র গাছ চোর চক্রের কথা শুনেছেন, তখন তিনি রাতে বনাঞ্চলে প্রবেশের আগে পুলিশ বাহিনী ও বিজিবির কাছে ফোন করেছিলেন। তবে তাদের কাছ থেকে কোন সাড়া পাননি। তিনি আরও বলেন, এই সশস্ত্র গাছ চোর চক্রটি এতই শক্তিশালী যে, এদের প্রতিহত করতে প্রয়োজনে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।



মন্তব্য করুন