জুড়ীতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে যাওয়া ঝুঁকিপূণ এলাকা হতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ১৪ জুন বুধবার সকালে ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতি বৃষ্টির কারনে পাহাড় ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনা মূলক মাইকিং ও সরেজমিন পরিদর্শন করেন।
১৩ জুন মঙ্গলবার ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্রগ্রাম ও বান্দরবানের বিভিন্ন এলাকায় ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়ার যায়। এর পরিপ্রেক্ষিতে জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাইকিং ও সদর জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড় ও টিলার দুর্গতদের নিরাপদ স্থানে সরাতে সরেজমিন পরিদর্শন করেন।
জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, আওয়ামীলীগেরে আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, ইউপি সদস্যা সৈয়দা রওশন আরা খানম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ দত্ত প্রমুখ।



মন্তব্য করুন