জুড়ীতে দেওয়ান সৌমিকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 17, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডস্থ দেওয়ান নাজিম উদ্দিনের পুত্র দেওয়ান সৌমিক এর আয়োজনে বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন বৃহস্পাতিবার স্টেশন রোডস্থ নিজ বাস ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি,জায়ফরনর ইউপির চেয়ারম্যান হাজী মাছুম রেজা,পশ্চিমজুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনউদ্দিন আহমদ মইজন, বিএনপি নেতা দেওয়ান আইনুল হক মিনু, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মোহাইমিন মুহিন, শ্রমিক নেতা মোস্তাকিম আলী, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মোহাইমিন শামীম, বদরুল ইসলাম, মহালদার মামুনুর রশিদ, জাফরনগর ইউপি’র সদস্য মিলাদ চৌধুরী, ইমরান আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ, তোয়াফায়েল আহমদ, সায়মন আহমদ, রুহুল আলম, সাইদুল ইসলাম, জুনেদ আহমদ, মোজ্জামেল হক, নাজিমউদ্দিন, রাসেল আলম, সুহেল ইসলাম, মনির আহমদ প্রমুখ। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের মোয়াজ্জিম আব্দুলমতিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com