জুড়ীতে রাহে মদিনা ইসলামিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাহে মদিনা ইসলামিক সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন শুক্রবার রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোহিত এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি ছিলেন জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, আব্দুস সহিদ, মোঃ রমুজ আলী, হাজী তোতা মিয়া, ফরিদ আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ সেলিম আহমদ, সৌদি প্রবাসি হাজী আব্দুল করিম, আব্দুস ছালাম খলু, সেলিম আহমদ, আব্দুল হান্নান, দোলন আহমদ, সোহান আহমদ, নাজিম আহমদ, শাহিন আহমদ, বকুল আহমদ, হেলাল আহমদ, বিলাল আহমদ, ছিদ্দিকুর রহমান কয়েছ, আব্দুল মোহিত রুবেল, সাইফুল ইসলম, শিমুল আহমদ, কয়েছ আহমদ, সজিব আহমদ, আশরাফ আহমদ, জাকির আহমদ, সুমন আহমদ, কামরুল ইসলাম, খোকন আহমদ, লিকছন আহমদ, লিটন আহমদ, ফাহিম আহমদ, আব্দুল মালিক, শরিফ আহমদ, বিলাল আহমদ প্রমুখ।,



মন্তব্য করুন