কমলগঞ্জে যক্ষা বিষয়ক সমন্বয় সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হল রুমে যক্ষা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ জুন বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। হীড বাংলাদেশ এর চ্যালেঞ্জ টিবির আয়োজনে স্বাস্থ্য পরিদর্শক সুজিত রঞ্জন পালের সভাপতিত্বে ও মাঠ সুপারভাইজর রবীন্দ্র কুমার সিনহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিক্যাল অফিসার ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার (জিএফএটিএম) নিজাম উদ্দীন, চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ই, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ।
সমন্বয় সভায় জানানো হয়, চ্যালেঞ্জ টিবি প্রকল্প মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১৫টি উপজেলার ১৮৪টি চা বাগান, ৭২টি খাসিয়া পুঞ্জি ও ৫৪টি রাবার বাগানে যক্ষা নিয়ন্ত্রনে কাজ করছে। নিজে এবং সমাজ সুুস্থ্য রাখতে যক্ষা নির্মুল করতে সবাইকে সচেতন হতে হবে।



মন্তব্য করুন