কমলগঞ্জে মুসলিম এইডের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মুসলিম ইড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম কমলগঞ্জ শাখার উদ্যোগে ১৬ জুন শুক্রবার কমলগঞ্জ পৌরসভার করিমপুর আল মদিনা ইসলামিক সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান মানিকের সভাপতিত্ব অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল মদিনা ইসলামিক সেন্টারের অধ্যক্ষ মাওলানা মুমিনুর রহমান। ইফতার মাহফিলে মাদরাসার সকল শিক্ষকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন এবং মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখা অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, তাই আমাদের এই মাসে শিক্ষা গ্রহন করে বাকি মাসগুলো চলতে হবে। রমজান মাসের শেষকে আল্লাহ তায়ালার সান্নিধ্য পাওয়ার একমাত্র পথ হলো এই শেষ দশকে। এই শেষ দশকে ইতেকাফের মাধ্যমে আল্লাহ তায়ালার প্রিয় বান্দা হওয়ার আশা করা যায়। সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান মানিক বলেন মুসলিম এইড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম কমলগঞ্জ শাখায় ২০০৫ সাল থেকে কাজ করে যাচ্ছে এবং এর মাধ্যমে এলাকার অনেক গরিব দু:খি মানুষ সুযোগ সুবিধা ভোগ করছে। পরিশেষে দেশ ও জাতির জন্য দোয়া ও মোনাজাত করে ইফতার বিতরনের মাধ্যমে সমাপ্ত করা হয়।



মন্তব্য করুন