কমলগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে ১টি ফার্মেসী ও ১টি মোদী দোকানে তালা ভেঙ্গে দুর্ধষ চুরি
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির ১০০ গজ সামনের পাশাপাশি একটি ফার্মেসী ও একটি মোদী দোকানের সার্টারের তালা ভেঙ্গে দুর্ধষ চুরি সংঘটিত হয়। চোরচক্র দুটি দোকান থেকে দেড় লাখ টাকাসহ আরও অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
সোমবার ১৯ জুন ভোর রাতে এ ঘটনাটি ঘটে। শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক’শ গজন সামনের পপুলার ফার্মেসী ও শেখ বাবুল স্টোর মোদীর দোকানের সার্টারের তালা ভেঙ্গে দুর্ধষ চুরি সংঘটিত হয়। চোর চক্র পপুলার ফার্মেসীর ক্যাশ থেকে নগদ ১ লাখ দশ হাজার টাকা, শেখ বাবুল স্টোরের ক্যাশ থেকে নগদ ৪০ হাজার টাকা ও সিগারেটসহ আরও অর্ধ লাখ টাকার মালামাল চুরি করে নেয়।
পপুলার ফার্মেসীর মালিক ইমন কানুনজ্ঞ বলেন, রাত সাড়ে দশটায় ফার্মেসীর সবগুলো সার্টারের দরজায় ভাল করে তালা লাগিয়েছিলেন। সকালে এসে দেখেন পশ্চিম দিকের একটি সার্টারের দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন ক্যাশ তছনছ করা। তিনি আরও বলেন, রোববার সাপ্তাহিক হাটের দিনের আয়ের এক লাখ দশহাজার টাকা ক্যাশে ছিল। যাহা চোর চক্র নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করবেন বলেও তিনি জানান।
শেখ বাবুুল স্টোরের মালিক বাবুল শেখের ছেলে মাসুম শেখ জানান, তাদের দোকানেরও পশ্চিমের একটি সার্টারের দরজার তালা ভেঙ্গে চোর চক্র ক্যাশ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৩০ হাজার টাকার সিগারেটসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি বণিক কল্যাণ সমিতির কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মারিখ (বাবুল) ঘটনার সত্যতা নিশ্চিত করে একেবারে পুলিশ ফাঁড়ির কাছে চৌমুহনা এলাকায় এভাবে পাশাপাশি দুটি দোকান চুরি তাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি রাতে (সোমবার রাতে) রাত্রীকালীণ পাহারাদারদের নিয়ে জরী সভা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক সৈয়দ নাসির উদ্দীনও দুটি দোকান চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে দোকান দুটি ফাঁড়ির একেবারে সামনে নয়। সেখানে রাতে পাহারাদার ছিল। কিভাবে চুরি হল তা তদন্ত্রক্রমে দেখা হচ্ছে বলেও তিনি জানান।



মন্তব্য করুন