জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের আয়োজনে ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন

June 20, 2017,

জুড়ী প্রতিনিধি॥ সমগ্র জুড়ী উপজেলার প্রবাসীদের প্রাণের সংগঠন “জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন” দোহা-কাতারের আয়োজনে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য আরাফাত জামানের পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বর্ণালী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিক আহমদ, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা আলহাজ্ব লিয়াকত আলী লনী, উপদেষ্ঠা হাজী একলাছ আলী কুটি, ফরিদ উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সাবেল, বিশিষ্ট সমাজ সেবক হাজী চেরাগ আলী। সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলাম, জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান নোমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য বদরুল ইসলাম, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, গোলাম রাব্বানী জাহাঙ্গীর, মাওলানা জামাল উদ্দিন, হাবিবুর রহমান, সাংবাদিক হাফিজুল ইসলাম, খালেদ সারওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা কাতারের সহ-সম্পাদক এনামুল করিম, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সদর উদ্দিন রাহেল, ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম রুবেল, সদস্য আমজাদ হোসেন প্রমুখ। ঈদ বস্ত্র বিতরনের আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন ঈদ বস্ত্র বিতরনের উদ্বোধন করে। উক্ত জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা-কাতারের আয়োজনে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণের মিডিয়া পার্টনার জুড়ী উপজেলার প্রথম অনলাইন পত্রিকা জুড়ী নিউজ ডটকম ডাটবিডি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com