কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক

June 20, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
২০ জুন মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এক সংক্ষিপ্ত সফরে আসলে তাকে স্বাগত জানান খাসিয়া নেতৃবৃন্দ। এ সময় মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী  হেডম্যান) মি. জিডিশন প্রধান সুচিয়াং এর বাংলোতে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের জীবনমান ও পাহাড় ধ্বস নিয়ে এক মতবিনিময় করেন। এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বেরুল ইসলাম, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশফাক আহমদ, কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন মি. পিডিশন প্রধান, খাসিয়া নেতা সাজু মার্শিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com