জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

June 22, 2017,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্য সামনে রেখে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ইং ব্যাচের ছাত্রদের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 ২২ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রায়হানুল ইসলাম ও মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় ও জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনঞ্জয় দে, কল্যাণ প্রসূণ চম্পু, বদরুল ইসলাম, খায়রুল ইসলাম। এছাড়াও শামীম আহমদ, মোস্তাফিজুর রহমান, সিদ্ধার্থ দে, সিদ্দিকুর রহমান সুমন, মামুনুর রশীদ,  শাহিন চৌধুরী, মামুন সহ  এসএসসি ২০০৪ ইং ব্যাচের সকল ছাত্র উপস্থিত ছিলেন। উক্ত ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতা করেন ২০০৪ ইং ব্যাচের ছাত্র কাতার প্রবাসী শাহিন আহমদ, তোফায়েল আহমদ, সম্ভু দাস, দুবাই প্রবাসী নাসির উদ্দিন, জুয়েল আহমদ, ফান্স প্রবাসী খালেদ আহমদ, তানভির সিদ্দিকী, ইতালি প্রবাসী কামরুল হাসান, যুক্তরাজ্য প্রবাসী ছদরুল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহরিয়ার ফাহিম, সাদিকুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। ঈদ সামগ্রী বিতরনের আলোচনা শেষে ২০০ দুস্থ পরিবার কে ময়দা ১ কেজি, ১ লিটার তৈল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি ও ২০০ গ্রাম দুধ প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com