কমলগঞ্জে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের টাকা বিতরন

June 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এর অনুকুলে ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল এর টাকা এবং ধর্ম মন্ত্রনালয় হতে প্রাপ্ত অণুদান এর চেক প্রদান করা হয়েছে।

২২ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমুখ। অনুষ্ঠানে  ১০ টি ধর্মীয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ টাকার চেক এবং ৭১ জন ব্যক্তির মাঝে ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com