ঈদকে সামনে রেখে হাজীপুরে দুঃস্থ লোকের মাঝে বস্ত্র বিতরণ

June 24, 2017,

কমলগঞ্জ সংবাদদাতা॥  আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুঃস্থ ১১৫ জনের মাঝে একটি শাড়ী ও একটি লঙ্গি বিতরণ করা হচ্ছে।

২২ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হাজীপুর ইউনিয়ন শাখা আয়োজনে ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার হাজীপুর শাখার পরিচালনায় পীরের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হত দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

হাজীপুর ইসলামী যুবসেনার সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও হাজীপুর ইসলামী ছাত্রসেনার সাধারন সম্পাদক জুবেল আহমদের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, দৈনিক ভোরের ডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা যুবসেনা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, ছাত্রসেনা মৌলভীবাজার জেলা সভাপতি এম এ এম রাসেল মোস্তফা, আহলে সুন্নাত হাজীপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মাওলানা এমরান আলী, ব্যবসায়ী খালেদুজ্জাম পারবেজ, ইসলামী যুবসেনা হাজীপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক এস আই জাহাঙ্গির, ইসলামী ছাত্রসেনা হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী বদরুল আলম বিল্লাল।

এছাড়া সংগঠনের কামাল আহমদ, রেজা আহমদ খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে হাজীপুরের পাবই, বিলেরপার, হাজীপুর, খাতাইরপার গ্রামের ১১৫ জন দু:স্থ লোকের মাঝে শাড়ী লঙ্গি বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com